News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেট গ্রুপে শেষচারের দৌড়ে এগিয়ে খোয়াই
Image

সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেট গ্রুপে শেষচারের দৌড়ে এগিয়ে খোয়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে আরেক কদম এগিয়ে গেলো খোয়াই মহকুমা। শুক্রবার গুরুইত্বপূর্ণ ম্যাচে খোয়াই মহকুমা ৪৩ রানে পরাজিত করে আমবাসা মহকুমাকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার সকালে প্রথমে ব্যাট নিয়ে খোয়াই মহকুমা ১৮০ রান করে। দলের পক্ষে ৪ নম্বরে ব্যাট করতে নেমে মহকুমাকে এগিয়ে নিয়ে যেতে মূখ্যভূমিকা নেন সুমন দেববর্মা। সুমন ৮২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, পার্থ সবর ৫৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,প্রশান্ত দাস ৩৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং প্রণয় ঘোষ ৪৫ বল খেলে ১৪ রান করে। আমবাসার পক্ষে রূপন্ত দাস (‌২/‌২৫), মনিষ রুদ্র পাল (‌২/‌২৮) এবং সাগর দেব (‌২/‌৩৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে সুজিৎ চন্দ্র দেব (‌৪/‌২৮), দ্বীপ রায় (‌৩/‌৩০) এবং সুরজ সরকারের (‌২/‌২২) দুরন্ত বোলিংয়ে ১৩৭ রানে গুটিয়ে যায় আমবাসা মহকুমা। দলের পক্ষে মণিষ রুদ্র পাল ৪০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, প্রসেনজিৎ দাস ৬৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং সাগর দেব ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ‌‌‌‌‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top