News Flash

  • Home
  • খেলা
  • জয় অব্যহত রেখে প্রগতি প্লে সেন্টারও সুপার ফোরের দাবিদার
Image

জয় অব্যহত রেখে প্রগতি প্লে সেন্টারও সুপার ফোরের দাবিদার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত প্রগতি প্লে সেন্টারের। পাশাপাশি সেমিফাইনালের রাস্তাও পাকা করে নিলো প্রগতি। অনূর্ধ্ব-‌১৩ আসরের পরাজয়ের পর প্রগতির ক্রিকেটাররা কতটা তেতে রয়েছে তার প্রমান পাওয়া যাচ্ছে অনূর্ধ্ব-‌১৫ আসরে। শুক্রবার এ ডি নগরকে ১ উইকেটে পরাজিত করলো প্রগতি প্লে সেন্টার। নরসিংগড় পঞ্চায়েত মাঠে। ‌বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে এবারের আসরের উদীয়মান তারকা অলরাউন্ডার অর্পন ভট্টাচার্য। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এ ডি নগর ১২২ রান করে। দলের পক্ষে ঋদ্ধিমান দাস ১১৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২(‌অপ:‌),সাগর দত্ত ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রাকিব মিঁয়া ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। প্রগতির পক্ষে ‌অর্পম ভট্টাচার্য (‌৪/‌১৫),ইয়াশমিৎ দেবরায় (‌২/‌১৬) এবং তন্ময় সরকার (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩২.‌২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় প্রগতি। ‌‌‌দলের পক্ষে হৃদয় দেবনাথ ৫৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, প্রঙ্গান ভৌমিক ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, সুরজিৎ দেববর্মা ১১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। এ ডি নগরের পক্ষে স্নেহাংশু দত্ত (‌৩/‌৯) এবং শুভ্রজিৎ শর্মা (‌৩/‌৩২) সফল বোলার।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top