News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো সংঘকে হারিয়ে সুপার ফোরের লক্ষ্যে চাম্পামুড়া
Image

এগিয়ে চলো সংঘকে হারিয়ে সুপার ফোরের লক্ষ্যে চাম্পামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। একটানা পাঁচ ম্যাচে জয়ী চাম্পামুড়া। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে পরপর পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে চাম্পামুড়া সুপার ফোরের লক্ষ্যে নিজেদের অবস্থান অনেকটা এগিয়ে রেখেছে। আজ, শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচে চাম্পামুড়া ৫ উইকেটের ব্যবধানে এগিয়ে চলো সংঘকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৪ ওভার ৩ বল খেলে এগিয়ে চলো সংঘ সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে পার্থিব দাস চৌধুরী সর্বাধিক ২২ রান পায়। চাম্পামুড়ার অতনু রায় ২১ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া, স্নেহাশীষ পাল পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া ২৯ ওভার ২ বল খেলে ৫ উইকেট হারিয়ে সহজ ভাবেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অর্ক জিৎ সাহা সর্বাধিক ৪৭ রান পেয়েছে। স্নেহাশীষ পাল ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এগিয়ে চলোর শ্রেষ্ঠ চাকমা ১৭ রানে দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top