News Flash

  • Home
  • খেলা
  • গভর্ণিং বডির সিদ্ধান্তের প্রতিবাদে টিএফএ-কে ফরোয়ার্ড ক্লাবের চিঠি
Image

গভর্ণিং বডির সিদ্ধান্তের প্রতিবাদে টিএফএ-কে ফরোয়ার্ড ক্লাবের চিঠি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। বিতর্কিত ম্যাচ ঘিরে উদ্ভূত সমস্যা এখন অন্যদিকে মোর কাটছে। এগিয়ে চলো সংঘ এবং জুয়েলস এসোসিয়েশনের ১০ জানুয়ারির “১৪ মিনিট বিতর্ক” নিয়ে এবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে চিঠি দিয়েছে ফরোয়ার্ড ক্লাব। তারা আরবিটেশনে গেলো, অর্থাৎ আইনের প্রাথমিক অবস্থার দ্বারস্থ হতে যাচ্ছে বলে জানান দিয়েছে। ফরোয়ার্ড ক্লাবও ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তার আগে গত বুধবার অর্থাৎ ২৪ জানুয়ারি বৈঠকের পর গবর্ণিং বডির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল জুয়েলস এসোসিয়েশন। এ বিষয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে আইনি ঝামেলায় জড়ানোর ইঙ্গিত রয়েছে। উল্লেখ্য, সুপার লিগের শেষ ম্যাচে কোটা অনুযায়ী স্থানীয় ফুটবলারের ৯০ মিনিট খেলানোর লীগ রুলস এগিয়ে চলো সংঘ ১৪ মিনিটের জন্য লংঘন করেছে, এই অভিযোগ জানিয়ে প্রতিবাদ করেছিল জুয়েলস এসোসিয়েশন। প্রতিবাদ জানানোর পদ্ধতিতে ত্রুটি বিচ্যুতিও আবার চোখে পড়েছে টিএফএ’র। ফরোয়ার্ড ক্লাব এখন আরবিটেশনে যাওয়ার অর্থই হল বিষয়টা নিয়ে আরো কয়েকদিন জটিলতা চলতে পারে বলে অনুমান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top