News Flash

  • Home
  • খেলা
  • এলিট গ্রুপ-বি চ্যাম্পিয়ন উদয়পুর সিনিয়র রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে
Image

এলিট গ্রুপ-বি চ্যাম্পিয়ন উদয়পুর সিনিয়র রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। জয়ের হ্যাটট্রিক। গ্রুপ লীগে চ্যাম্পিয়ন। সবই উদয়পুরের দখলে। এই জয়ের সুবাদে উদয়পুর যথারীতি সিনিয়র রাজ্য ক্রিকেটের এলিট গ্রুপের বি বিভাগ থেকে সেমিফাইনালে প্রবেশ করেছে। খেলা ছিল ধর্মনগর কলেজ স্টেডিয়াম মাঠে। সকাল পৌনে ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে উদয়পুর মহকুমা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে উদয়পুর ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে তন্ময় ঘোষের ৪৮ রান, আরমান হোসেন এর ৪২ রান উল্লেখযোগ্য। কৈলা শহরের অভিক পাল ৫২ রানে ৩টি এবং দেবপ্রসাদ সিংহ ২২ রানে ২টি উইকেট তুলে নেয়। তাছাড়া, সৌম্যজ্যোতি সিনহা ও বিপ্রজিত দেব কানুনগো একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কৈলাসহর মহকুমা দল ৪০ ওভার ২ বল খেলে ১৬২ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অভিজিৎ কলই ৩৮ রান, মোঃ আলবাহার ৩৭ রান এবং দেবপ্রসাদ সিংহ ২৮ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। উদয়পুরের করণ দে ৩৬ রানে তিনটি এবং সম্রাট সূত্রধর ৮ রানে ২ টি উইকেট পেয়েছে। সম্রাট পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top