News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সান্তনার জয় পেলো কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার
Image

অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সান্তনার জয় পেলো কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। অবশেষে পঞ্চম ম্যাচে এসে জয়ের মুখ দেখলো কর্ণেল ক্রিকেট কোচিং সেন্টার। ৪ উইকেটে পরাজিত করলো শতদল সঙ্ঘকে। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার সকালে টসে জয়লাভ করে দুর্বল শতদল সঙ্ঘ মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়ক নয়ন মিঁয়া কার্যত একা লড়াই করে। নয়ন ১৯ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ঝড়ো ৫৬ রান করে। এছাড়া নিলাদ্রী মজুমদার ২৬ বল খেলে  ২টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। কর্ণেলের পক্ষে অঙ্গত শীল (‌৫/‌৩৩) এবং রোহন সরকার (‌০/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে নীল দেববর্মা ৫২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং আরমান আক্তার ৬১ বল খেলে ২ টি বাউন্ডারির ২৬ রান করে। দল অতিরিক্ত খাতে ১৬ রান। শতদলের পক্ষে নয়ন মিঁয়া (২/‌১৭‌) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top