News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে রামঠাকুর সেবাশ্রমে দুঃসাহসিক চুরি
Image

খোয়াইয়ে রামঠাকুর সেবাশ্রমে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৭ জানুয়ারী৷৷  খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের বিমানবন্দর মাঠ লাগোয়া রামঠাকুর সেবাশ্রমে চুরি কান্ড সংঘটিত করল নিশি কুটুম্বরা৷ ভোররাতে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কের বিমানবন্দর মাঠ লাগোয়া রামঠাকুর সেবাশ্রমে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে রাম ঠাকুর সেবাশ্রমের প্রতিটি ঘরের দরজা ভাঙার চেষ্টা করে এক চোর৷দরজা ভাঙতে অসমর্থ হয়ে পরবর্তীতে গ্লাস ভেঙ্গে বড় মন্দিরে প্রবেশ করে  মন্দিরে থাকা প্রণামি বাক্স দা দিয়ে ভেঙ্গে টাকাগুলি একত্রিত করে মন্দির চত্বর থেকে চম্পট দেয় সুমন নমঃশূদ্র নামে ওই চোর৷ পরবর্তীতে সকালে পুরোহিত এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুরো ঘটনাটি মন্দিরে থাকা সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে৷ সিসিটিভির ক্যামেরায় সুমন নমঃশূদ্রকে সনাক্ত করে গ্রেফতার করে পুলিশ৷ খোদ শহরের প্রাণ কেন্দ্রে ভোররাতে এইরকম চুরি কান্ডের ঘটনায় রীতিমত প্রশ্ণচিহ্ণ এঁকে দিচ্ছে  নিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top