News Flash

  • Home
  • খেলা
  • ১১৪ বলে ডাবল সেঞ্চুরি উজ্জ্বল প্রতিভা আরিশ
Image

১১৪ বলে ডাবল সেঞ্চুরি উজ্জ্বল প্রতিভা আরিশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। ডাবল সেঞ্চুরি। মাত্র ১১৪ বলে। বিশালগড় মহকুমার ওই উজ্জ্বল প্রতিভার নাম আরিশ মজুমদার। আরিশের, ব্যাটিং তান্ডবে রানের বণ্যা মুড়াবাড়ি মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আরিশের দাপটেই জয়ের ধারা অব্যহত রাখলো কোনাবন প্লে সেন্টার। শুক্রবার কোনাবন ৩২৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে নবোত্তর সংস্থাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কোনাবন প্লে সেন্টার বিশাল ৩৭০ রান করে নির্ধারিত ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে। শুরুতেই দ্বীপ শীলকে হারানোর পর কোনাবনের হয়ে রুখে দাড়ায় আরিশ এবং শুভজিৎ দাস। দুজনের ব্যাটিং তান্ডবে দিশেহারা হয়ে পড়ে নবোত্তর সংস্থার বোলাররা। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করে ২৯৩ রান ১৯০ বল খেলে। শুভঝিৎ ৯৪ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৯২ রান করে আউট হলেও অপর প্রান্তে রুখে ছিলো আরিশ। শেষ পর্যন্ত ১৩০ বল খেলে ৩৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩২ রানে অপরাজিত থেকে যায় আরিশ। জবাবে খেলতে নেমে দ্বীপ শীলের বিধ্বংসী (‌৮/‌১১)‌ বোলিংয়ে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় নবোত্তর সংস্থা। দলের পক্ষে তন্ময় বিশ্বাস ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top