News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র ক্রিকেট : শান্তিরবাজারকে হারিয়ে সেমিফাইনালে বিশালগড়
Image

সিনিয়র ক্রিকেট : শান্তিরবাজারকে হারিয়ে সেমিফাইনালে বিশালগড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে বিশালগড়। হারিয়েছে শান্তিরবাজার মহকুমা দলকে। এই জয়ের সুবাদে বিশালগড় সেমিফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে। রাজ্য সিনিয়র ক্রিকেটে এলিট গ্রুপের এ বিভাগ থেকে সদর মহকুমা দলও ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছেছে। এমবিবি স্টেডিয়ামে বুধবারে অনুষ্ঠিত ম্যাচে বিশালগড় ত্রিশ রানের ব্যবধানে শান্তিরবাজারকে পরাজিত করেছে।‌ সকালে ম্যাচ শুরুতে টস জিতে শান্তিরবাজার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বিশালগড় ৪১ ওভার এক বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাহিল সুলতানের ৫৪ রান এবং বাবুল দে’র ৪৪ রান উল্লেখযোগ্য। শান্তির বাজারের জনক রিয়াং ১৮ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শান্তিরবাজার ৪৪ ওভার ৩ বল খেলে ১৪৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে শান্ত মজুমদার সর্বাধিক ৩২ রান পেয়েছে। বিশালগড়ের রিয়াদ হোসেন ১৯ রানে ৫ টি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, মনির হোসেন পেয়েছে দুটি উইকেট।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top