News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গামাং ও তাঁর ছেলে
Image

বিজেপি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গামাং ও তাঁর ছেলে

ভুবনেশ্বর, ২৫ জানুয়ারি (হি.স.) : বিজেপি ছাড়লেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গামাং এবং তাঁর ছেলে শিশির গামাং। দুজনেই বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডার কাছে দলের প্রাথমিক সদস্যপদ এবং রাজ্য কার্যনির্বাহী থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

প্রসঙ্গত, দুজনেই ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

গিরিধর গামাং এবং তার ছেলে শিশির গামাং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস-এ যোগ দিতে পারেন। দুজনেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর সঙ্গে দেখা করেছিলেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে একটি ছবি প্রকাশ করেছে। এরপর থেকেই রাজনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top