News Flash

Image

ভোটার দিবস উপলক্ষ্যে করিমগঞ্জের রামকৃষ্ণনগরে শোভাযাত্রা

রামকৃষ্ণনগর (অসম), ২৫ জানুয়ারী (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে অসমেও পালন করা হচ্ছে জাতীয় ভোটার দিবস। সে অনুযায়ী করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়ি বিধানসভা এলাকাধীন রামকৃষ্ণনগর সার্কল অফিসের উদ্যোগে ভোটার দিবস পালন করা হয়।

ভোটার দিবস উপলক্ষ্যে রামকৃষ্ণনগর সার্কল অফিসের ব্যবস্থাপনায় বুধবার এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রামকৃষ্ণনগর সার্কল কার্যালয় থেকে শুরু হয়ে হাসপাতাল ঘুরে আবার সার্কল কার্যালয়ে এসে সমাপ্ত হয়েছে। শোভাযাত্রায় পা মিলিয়েছেন সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা, বড়বাবু অসিত দাস, প্রকাশ সেকাচপ, ধীরেন বর্মন, সৌমজিৎ দাস, এসকে নৃত্যেন্দ্র সিনহা, আমিন অভিজিৎ দাস, মানসকান্তি চৌধুরী, গৌতম বসুমতারি, নাজিয়া বেগম, গৌরপদ দেব, নিপু রায়, হীরেন বর্মন, ধ্রুব পাল সহ অফিসের অন্য কর্চারী সহ এলাকার জনসাধারণ।

সার্কল অফিসার সতীশ প্রসাদ জানান, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে আজ ভোটার দিবস পালন করা হচ্ছে। এই দিন সমস্ত পোলিং স্টেশনে ভোটার দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজকের দিনটা ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ভারতের নির্বাচন কমিশন এদিনই স্থাপিত হয়েছিল। এই দিনের উদ্দেশ্য হচ্ছে, তরুণ ভোটারদের ভোটদান সম্পর্কে সজাগ করা। সমস্ত করিমগঞ্জ জেলার ই আর ও পোলিং স্টেশনে ভোটার দিবস পালন করা হচ্ছে।

শোভায্ত্রা শুরু হওয়ার আগে ভোটার দিবস উপলক্ষ্যে ভোটার সংকল্প প্রতিবেদন পাঠ করেন সার্কল অফিসের কর্মকর্তা সহ এলাকার জনসাধারণ।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top