News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরো পোল ভায়োলেন্সের মিশন গ্রহণ করার পর অনেক কিছু প্রতিরোধ করা গেছে : সিইও
Image

জিরো পোল ভায়োলেন্সের মিশন গ্রহণ করার পর অনেক কিছু প্রতিরোধ করা গেছে : সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷  জিরো পোল ভায়োলেন্সের মিশন গ্রহণ করার পর অনেক কিছু প্রতিরোধ করা গেছে৷ এক্ষেত্রে বর্তমানে হটস্পটে রয়েছে দক্ষিণ ও পশ্চিম জেলা৷ বুধবার আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে মিট দ্যা  প্রেসে অংশ নিয়ে একথা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷জিরো পোল ভায়োলেন্সের মিশন গ্রহণ করার পর অনেক কিছু প্রতিরোধ করা গেছে৷ একাধিক জেলায় বিভিন্ন ধরনের  ঘটনা কমানো সম্ভব হয়েছে৷ এক্ষেত্রে বর্তমানে হটস্পটে রয়েছে দক্ষিণ ও পশ্চিম জেলা৷ এই দুই জেলায় কিছু কিছু  বিক্ষিপ্ত ঘটনা এখনো ঘটছে৷ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের ঘটনা শূন্যে একদিনে নামিয়ে আনা সম্ভব নয়৷ কিন্তু সেই  পরিসংখ্যান হ্রাস করানোর লক্ষ্যেই কমিশন এই মিশন গ্রহণ করেছে৷ বুধবার আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে মিট দ্যা  প্রেসে অংশ নিয়ে একথা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ এই বারের নির্বাচনকে কেন্দ্র করে অপরাধের  ঘটনার গ্রাফ  ক্রমশ নিম্নমুখী৷  মাথায় রাখতে হবে নির্বাচন আসবে , আবার শেষ হয়ে যাবে৷ নির্বাচনের পরে রাজ্যের ভাবমূর্তি যাতে সারাদেশে ভালো থাকে সেদিকেও সকলকে নজর রাখতে হবে সকলকে৷   রাজ্যে মোট ১১২৮ টি বুথ স্পর্শকাতর রয়েছে৷ মুখ্য নির্বাচনী আধিকারিক সকলকে জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা জানান৷ গত ১৩ বছর যাবত জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে বলে জানান তিনি৷ নির্বাচন কমিশন অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠ নির্বাচন করতে বদ্ধ পরিকর বলেও জানান মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top