News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ’র গভর্নিং বডির ন্যায্য বিচার এগিয়ে চলো সংঘের দ্বিমুকুট জয়
Image

টিএফএ’র গভর্নিং বডির ন্যায্য বিচার এগিয়ে চলো সংঘের দ্বিমুকুট জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। ন্যায্য বিচার হয়েছে। ফুটবলের জয় হয়েছে। মূল কথা প্রত্যাশিতভাবে এগিয়ে চলো সংঘ এবার দ্বিমুকুট বিজয়ের শিরোপা অর্জন করেছে। কার্যত বিষয়টা ১৪ দিন পিছিয়েছে তা ঠিক, তবে আগামী দিনে ফুটবলের স্বার্থে সকলকে একদিকে যেমন আরও লিবারেল হতে হবে, অপরদিকে সামগ্রিক বিষয়ে আরও বেশি সচেতনতাবোধ জাগিয়ে তুলতে হবে। টিএফএ আয়োজিত নকআউট শীল্ড ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপা অর্জনের পর এগিয়ে চলো সংঘ প্রথম ডিভিশন লীগ ফুটবলেও শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। এককথায়, এ বছর দ্বিমুকুট খেতাব পেলো এগিয়ে চলো সংঘ। গত ১০ জানুয়ারি সুপার ডিভিশনের শেষ ম্যাচে মাঠে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেমন লীগ রুলস মানা বা অমান্য করার বিষয়ে ১৪ মিনিট সময় ধরে রাজ্যের/ বহি: রাজ্যের খেলোয়াড় খেলানোর বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি মাঠ থেকে প্রথমে লীগ সাব কমিটির টেবিলে এবং পরে যথারীতি গভর্নিং বডির বৈঠকে উত্থাপিত হলে সেখান থেকেই ন্যায্য বিচারের পথে বেরিয়ে আসে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং গোবর্নিং বডির অধিকাংশ সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনান্তে শেষ পর্যন্ত ফুটবলের জয় হয়েছে বলা চলে। সুপার ডিভিশনের শেষ ম্যাচটিতে এগিয়ে চলো সংঘকে নয়-শুন্য গোলের ব্যবধানে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী বলে ঘোষণা করা হয়। উল্লেখ্য, টিএফএ-র গভর্নিং বডির এই ন্যায্য বিচারে এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়েছে। সূত্রের খবর, লীগ রুলস ভায়োলেশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে  অভিযোগকারী দল টিএফএ-র বিচারে প্রদত্ত রায়ে খুশি হতে পারেনি। আগামী দিনে তারা ফুটবল দল গঠনের ব্যাপারে আরেকবার চিন্তা করবে বলে জানা গেছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top