News Flash

  • Home
  • খেলা
  • ‌নাইডু : পল্লব, আনন্দের অর্ধশতক বোলারদের দিকে তাকিয়ে ত্রিপুরা
Image

‌নাইডু : পল্লব, আনন্দের অর্ধশতক বোলারদের দিকে তাকিয়ে ত্রিপুরা

ত্রিপুরা-‌ ২০৫ & ২৭৬

বাংলা ২৯৫ & ‌২৪/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। মরশুমের প্রথম পরাজয়ের পথে ত্রিপুরা। তবে বুধবার শেষ দিনে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে পারেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারে। তৃতীয় দিনের শেষে ম্যাচ অনেকটা ঝুকে রয়েছে বাংলার দিকে। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেট। পশ্চিম বাংলার সল্ট লেইক স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিনে আজ বাংলার দরকার ১৬৩ রান। অপরদিকে ত্রিপুরার দরকার ৮ উইকেট। দ্বিতীয় দিনের ১ উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ২২৬ রান যোগ করার ফঁাকে শেষ ৯ টি উইকেট হারায় ত্রিপুরা। দলকে টেনে নিতে এদিন মূখ্য ভূমিকা নেন আনন্দ ভৌমিক এবং পল্লব দাস। দুজনই করেন অর্ধশতরান। আনন্দ ১৫৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ এবং পল্লব ৮৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, সন্দীপ সরকার ১১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং শঙ্কর পাল ১৬ বল খেলে ২টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। বাংলার পক্ষে সন্দীপন দাস (‌৪/‌৬২), বিকাশ (‌৩/‌২৯) এবং কৌশিক মাইতি (‌২/‌৪৪) সফল বোলার। ১৮৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে বাংলা ২৪ রান করে। উইকেটে কাজি জুনেদ সাইফি ১০ রানে এবং কৌশিক মাইতি ৪ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরার শারুক হুসেন ১ টি উইকেট দখল করেন।‌‌‌ ‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top