News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ছাওমনু জোনের মাছলি জয়
Image

লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ছাওমনু জোনের মাছলি জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। লংতরাইভ্যালিতে আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট এখন শেষ পর্যায়ে। ছাওমনু ক্রিকেট জোন সহজ জয় ছিনিয়ে আজ পয়েন্ট তালিকায় দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। মাধব চন্দ্র স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ছাওমনু ক্রিকেট জোন ৯ উইকেটে মাছলি ক্রিকেট জোনকে পরাজিত করেছে। ছওমনু জোনের এটি শেষ লীগ ম্যাচ তথা পঞ্চম ম্যাচে চতুর্থ জয়। সকাল দশটায় ম্যাচ শুরুতে টস দিতে মাছলি ক্রিকেট জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ছাওমনু জোনের দুই বোলার রাজদীপ বড়ুয়া ও অর্ণব বড়ুয়ার বোলিং দাপটে মাছলির ব্যাটার্সরা উইকেটে দাঁড়াতেই পারিনি। নয় ওভার এক বল খেলে ২৯ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিশাল দাসের ১০ রান সর্বাধিক ছিল। ছাওমনু-র রাজদীপ ও অর্ণব দুজনেই পাঁচটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ছাওমনু ক্রিকেট জোন ৪ ওভার ২ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শুভজিৎ বড়ুয়া সর্বাধিক ১৪ রান পায়। এছাড়া, অর্ণব বরুয়া অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। রাজদীপ পেয়েছে ম্যাচের সেরার খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top