ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। লাগাতর চার ম্যাচে জয়ী চাম্পামুরা। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে চাম্পামুরা মঙ্গলবার জুটমিল প্লে সেন্টারকে ৯৩ রানে হারিয়েছে। এই জয়ের সুবাদে চাম্পামুরা টানা চার ম্যাচে জয় ছিনিয়ে ক্রমশ সুপার ফোরের লক্ষ্যে এগুচ্ছে। নীপকো মাঠে আজ, মঙ্গলবার সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪০ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অতনু রায়ের ৬৬ রান এবং স্নেহাশীষ পালের ৪৪ রান উল্লেখযোগ্য। চাম্পামুরার পাঁচ উইকেট আজ রান আউটের শিকার হয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জুট মিল প্লে সেন্টার ৩৯ ওভার ৫ বল খেলে ১১৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে আকাশ সরকারের ৫৫ রান তেমন কাজে আসেনি। চাম্পামুরার অভিজিৎ শংকর দাস তিনটি এবং সন্দীপন দাস ও অনিরুদ্ধ পাল দুটি করে উইকেট পেয়েছে। চাম্পামুরার অভিজিৎ পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

অতনু, স্নেহাশীষের ব্যাটিংয়ে চাম্পামুরার জুটমিল জয়
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















