News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির বুথ অফিসে অগ্ণিকান্ড ৬ আগরতলা কেন্দ্রে, প্রতিবাদে পথ অবরোধ
Image

বিজেপির বুথ অফিসে অগ্ণিকান্ড ৬ আগরতলা কেন্দ্রে, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷  রাতের অন্ধকারে বিজেপির বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ সিপিআইএম ও কংগ্রেস আশ্রিত দুষৃকতিদের বিরুদ্ধে৷ ঘটনা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৩৮ নং বুথ এলাকায়৷
রবিবার গভীর রাতে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৩৮ নং বুথ এলাকায় বিজেপির বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষৃকতীরা৷ সোমবার সকালে স্থানীয় বিজেপি কর্মীদের নজরে আসে বিষয়টি৷ ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ভিড় জমায় বিজেপি কর্মী সমর্থকরা৷ একটা সময় ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে মোটরস্ট্যান্ড থেকে জিবি যাওয়ার সড়ক অবরোধে সামিল হয় বিজেপি কর্মীরা৷ স্থানীয় বিজেপি নেতৃত্বদের অভিযোগ সিপিআইএম ও কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা তাদের বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে৷ তারা স্থানীয় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর নাম উল্লেখ করে জানায় এই কংগ্রেস কর্মীরা গভীর রাত পর্যন্ত এলাকায় সন্ত্রাস চালিয়েছে৷ তাই তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছে৷ বিজেপি কর্মী সমর্থকরা এইদিন ইন্দ্রনগর কালিবাড়ি সংলগ্ণ এলাকায় সড়ক অবরোধে সামিল হয়৷ সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ অফিসাররা কথা বলেন সড়ক অবরোধকারীদের৷ তাদের আশ্বাস দেন ঘটনা তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top