নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ বিরোধী রাজনৈতিক দলগুলি কোন কর্মসূচি সংঘটিত করার সময় বিজেপি কর্মীরা সেখানে কটুক্তি করছে৷ এই ধরনের কার্যকলাপ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী নয়৷ এগুলির বিরুদ্ধে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হয়েছে৷ সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এবিষয়ে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ এদিকে জাতীয় কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তী জানান, বিশ্বের মধ্যে ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হলেও ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে প্রতিদিন হত্যা করা হয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই অশান্তিকর পরিস্থিতি আর সৃষ্টি না হয় তার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে আপিল করা হচ্ছে বলে জানান তিনি৷

বিরোধীদের কর্মসূচিতে শাসক দলের বিরুদ্ধে উষ্কানীর অভিযোগ কংগ্রেসের
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















