News Flash

  • Home
  • দেশ
  • কুশমণ্ডিতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

কুশমণ্ডিতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

কুশমণ্ডি, ২১ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । মৃতার নাম সিমরীন পারভিন(৩৩)। বাড়ি তেলিপুকুর গ্রামে।

জানা গিয়েছে, রাজ্য সরকারের স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত ছিলেন ওই মহিলা। তাঁর স্বামী ইবনেমাসুদ স্ত্রীর স্বনির্ভর দলে যুক্ত থাকার বিষয়টি মেনে নিতে পারেনি। বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে বচসাও হয়। শুক্রবার রাতে সিমরীন তাঁর ছেলে ও মেয়েকে পাশের ঘরে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। দীর্ঘক্ষণ পর ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top