News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর দিনাজপুরে আর্থমুভারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ইটভাটার শ্রমিকের, উত্তপ্ত এলাকা
Image

উত্তর দিনাজপুরে আর্থমুভারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ইটভাটার শ্রমিকের, উত্তপ্ত এলাকা

রায়গঞ্জ, ২০ জানুয়ারি (হি. স.) : মর্মান্তিক দুর্ঘটনা উত্তর দিনাজপুরে । আর্থ মুভারের ধাক্কায় মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের জামবাড়ি এলাকার একটি ইটের ভাটাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। শ্রমিক মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত এলাকা। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম ফুলকুমার নুনিয়া (৪৫)। বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রাহই গ্রামে। এলাকারই এক ইটভাটার শ্রমিকের কাজে কর্মরত ছিল সে। পুলিশ ঘাতক আর্থমুভারটিকে আটক করেছে। যদিও চালক পলাতক। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় থাকার জন্যই এই দুর্ঘটনা বলে দাবি ইটভাটার শ্রমিকদের। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top