নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ ত্রিপুরা ও বি সি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার লেইক চৌমুহনী কর্পোরেশন মার্কেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মেগা ঋন প্রদান শিবির অনুষ্ঠিত হয়৷ এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা ও বি সি কপর্োরেশনের চেয়ারপার্সন তাপস মজুমদার, ও বি সি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, মাইনোরিটি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ শেষ ১০ দিনে ১৩২ জনকে ব্যবসার ক্ষেত্রে সহায়তা বাবদ প্রদান করা হয়েছে ২ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা৷ স্বাবলম্বি হতে তাদের এই ঋন সহায়ক হবে বলে জানান মন্ত্রী রাম প্রসাদ পাল৷ অন্যদিকে ১১ জনকে পড়াশুনার জন্য ১০ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়েছে৷ এদিন ৩২ জনকে অটোর জন্য ঋন বাবদ ৬৬ লক্ষ টাকা প্রদান করা হয়৷

ওবিসি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















