নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ মঙ্গলবার থেকে ঊনকোটি জেলার কৈলাসহর এর ৫২ চন্ডিপুর এলাকার চিড়াকুটি থেকে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ও জেলা শাসক এর নেতৃত্বে আধা সামরিক বাহিনীর তিনটি কোম্পানি নিয়ে এক বিশাল রোড মার্চ শুরু হয়ে ৫৩ কৈলাসহর বিধানসভার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহরের থানা সংলগ্ণ হয়ে ইরানি থানায় গিয়ে শেষ হয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রোডমার্চ সংগঠিত হয়েছে৷ যাতে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে করা যায়৷ এর জন্য প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কান্তা জাহাঙ্গির ও জেলা শাসক বিশাল কুমার৷

বিধানসভা নির্বাচন, কৈলাসহরে রোডমার্চ
Tags:
Releated Posts
সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…
খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…
স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল
আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…


















