News Flash

  • Home
  • প্রধান খবর
  • জোশীমঠের ঘটনায় এখনই হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে হাইকোর্টে যেতে অনুমতি শীর্ষ আদালতের
Image

জোশীমঠের ঘটনায় এখনই হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে হাইকোর্টে যেতে অনুমতি শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): জোশীমঠের ঘটনায় এখনই হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, ক্ষতিপূরণে সহায়তা এবং জোশীমঠের জনগণকে জরুরী ত্রাণ প্রদানের জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার বিষয়ে এখনই ভাবছে না শীর্ষ আদালত। পাশাপাশি জোশীমঠের ঘটনাটিকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করার বিষয়ে আবেদনকারীকে উত্তরাখন্ড হাইকোর্টে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

উত্তরাখণ্ডের গাড়োয়াল পাহাড়ের কোলে ছোট্ট জনপদ জোশীমঠ। ১৯৩৯-এ প্রথম বার এই জনপদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। তার পর কেটে গিয়েছে ৮৪ বছর। ছোট্ট জনপদ এখন রীতিমতো বড় শহর। কিন্তু, এই মুহূর্তে আতঙ্কের আর এক নাম জোশীমঠ! বাড়ি, হোটেল, রাস্তায় ফাটল ধরছে। গৃহহীন অসংখ্য মানুষ। এই নিয়েই সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। গত ১০ জানুয়ারি জোশীমঠ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর সোমবার শুনানি হয়। এদিন সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, জোশীমঠের ঘটনায় এখনই হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট।

Releated Posts

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top