News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে মদন মোহন জিউর মন্দিরে বার্ষিক ১২০ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ
Image

করিমগঞ্জে মদন মোহন জিউর মন্দিরে বার্ষিক ১২০ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ

করিমগঞ্জ (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জের শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে প্রতি বছরের মতো এবছর ও বার্ষিক ১২০ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ শুরু হয়েছে । নাম মহাযজ্ঞ চলবে আগামী ২৯শে জানুয়ারি রবিবার পর্যন্ত । ৩০ শে জানুয়ারি সোমবার শ্রী শ্রী নাম মহাযজ্ঞের সমাপন ও সংকীর্তন সহ নগর পরিক্রমা এবং সকাল ১০ ঘটিকায় মোহন্ত বিদায় ও উৎসব সমাপন ।

হরিনাম পরিবেশন করবেন বৃন্দাবনের রাধারাণী সম্প্রদায়, নগাঁওয়ের পতিত পাবন সম্প্রদায়, শিলিগুড়ির মা বাসন্তী সম্প্রদায়, জলপাইগুড়ির গৌড় সুন্দর সম্প্রদায়, ধেকিয়াজুলির ব্রজগোপী সম্প্রদায় এবং কোচবিহারের মহানাম সম্প্রদায় । হরিনাম মহাযজ্ঞ উৎসব অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন উৎসব কমিটির সভাপতি প্রবীর দাস (বাচ্চু) ও যুগ্ম সম্পাদক রাজু সরকার ও হরেকৃষ্ণ দাস। উৎসব কমিটির প্রচার সচিব বিষ্ণু পদ নাগ এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন ।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top