News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়ায় উদ্বোধন হয় চিরস্থায়ী মহিলা ক্লাস্টাব
Image

বামুটিয়ায় উদ্বোধন হয় চিরস্থায়ী মহিলা ক্লাস্টাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বা মতিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মহিলা ক্লাস্টার৷ উদ্বোধন করেন এলাকার বিধায়ক কৃষ্ণধন দাস৷ বামুটিয়ায় উদ্বোধন হয় চিরস্থায়ী মহিলা ক্লাস্টার৷ এটি বহুমুখী সমবায় সমিতির  লিমিটেড এর বামুটিয়াতে প্রথম কর্য্যালয়৷ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস, ভিডিও বামুটিয়া ব্লক পীযূষ দেব, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শীলা দাস সেন,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সদস্যা পাপিয়া দাস নন্দী সহ ব্লকের অন্তর্গত বিভিন্ন সহায়ক দলগুলি৷ এ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে  বক্তব্যে  বিধায়ক কৃষ্ণ ধন দাস বলেন বর্তমান সরকার মহিলা দের ক্ষমতায়নে ও মহিলা স্বশক্তিকরণে পাশে রয়েছে এবং থাকবে৷ তিনি আরো বলেন বর্তমান সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন প্রকল্পে কাজ করে চলেছে৷৷ এসব সুযোগ-সুবিধা গ্রহণ করে মহিলাদের স্বাবলম্বী হয়ে ওঠার জন্য তিনি আহ্বান জানান৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন মহিলারা স্বাবলম্বী না হলে সমাজব্যবস্থা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না৷ সমাজব্যবস্থাকে সঠিক পথে পরিচালনা করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top