News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মিজোরামে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে বলেরো, হত চাকমা স্বশাসিত জেলা পরিষদের দুই সদস্য সহ তিন, আহত দুই
Image

মিজোরামে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে বলেরো, হত চাকমা স্বশাসিত জেলা পরিষদের দুই সদস্য সহ তিন, আহত দুই

আইজল, ১৬ জানুয়ারি (হি.স.) : মিজোরামে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন চাকমা স্বশাসিত জেলা পরিষদের দুই সদস্য সহ তিন বলেরো-যাত্রী। এছাড়া দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সোমবার সকালে আইজলের দক্ষিণ উপকণ্ঠ মেলথুম এলাকার খিয়াংচাওলে সংঘটিত হয়েছে। নিহতদের যথাক্রমে চাকমা স্বশাসিত জেলা পরিষদের (সিএডিসি) সদস্য ৩৮ বছর বয়সি চরণসিং চাকমা, ৪০ বছরের মহেশবরণ চাকমা (সিএডিসি সদস্য) এবং বছর ৪৬-এর বানোসান্দ্রো তংচঙ্গ্যা বলে শনাক্ত করা হয়েছে।

আইজল জেলা পুলিশ সূত্রের খবর, পাঁচ যাত্রীকে নিয়ে বলেরো গাড়িটি দক্ষিণ মিজোরামের লংত্লাই জেলার চাকমা কাউন্সিলের সদর দফতর চাওগনেট থেকে আইজলের দিকে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। আইজলের দক্ষিণ উপকণ্ঠ মেলথুম এলাকার খিয়াংচাওল এলাকায় আসার পর গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে গভীর খাদে পড়ে গিড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছনে আরও দুজন। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের অবস্থাও সংকটজনক, জানায় সূত্রটি।

সূত্রের খবর, গাড়ি চালাচ্ছিলেন চাকমা স্বশাসিত জেলা পরিষদের সদস্য চরণসিং চাকমা। গাড়ি চালানোর সময় চালকের চোখে ঘুম এসে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ পুলিশের।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top