News Flash

Image

লোকালয়ে নবজাত শিশুকন্যার কাটা মুণ্ডু, চাঞ্চল্য ডিব্রুগড়ে

ডিব্রুগড় (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : ডিব্রুগড় শহরে অবস্থিতি শ্মশানপাড়া পিডব্লিউডি কলোনির প্রকাশ্য রাস্তায় নবজাজ এক কন্যাশিশুর কাটা মুণ্ডু উদ্ধার হয়েছে। এ ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

আজ সোমবার সকাল প্রায় ছয়টা নাগাদ জনৈক পথচারী রাস্তার মাঝখানে একটি সদ্যজাত শিশুর কাটা মাথা দেখে আঁতকে উঠেন। তাঁর শোরগোলে এলাকার মানুষজন জড়ো হয়ে যান। ইতিমধ্যে খবর যায় স্থানীয় থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশের দল।

পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে মাথাটি একটি শিশুকন্যার বলে তা কোথা থেকে কে এনে ফেলেছে সে ব্যাপারে নিশ্চিত হতে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, একটি রাস্তার কুকুর লোকালয়ে মাথাটি নিয়ে আসছে।

এদিকে পুলিশের তদন্তকারী অফিসার জানান, কাটা মাথাটি তাঁরা উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। তার শরীরের অবশিষ্ট অংশ খুঁজে বের করার পাশাপাশি নিহত শিশুর বাবা-মার সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top