News Flash

  • Home
  • দেশ
  • একযোগে যোগ ব্যায়াম ৪ লাখ যোগদান, গিনেস বুকে নাম তুলল কর্ণাটকের যোগাথন
Image

একযোগে যোগ ব্যায়াম ৪ লাখ যোগদান, গিনেস বুকে নাম তুলল কর্ণাটকের যোগাথন

ধারওয়াড় (কর্ণাটক), ১৬ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকে অনুষ্ঠিত যোগাথন-২০২৩ কর্মসূচি গিনেস বুক অফ রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. কেসি নারায়ণ গৌড়া জানিয়েছেন, রাজ্যজুড়ে ৪,০৫,২৫৫ জন একযোগে যোগব্যায়াম অংশগ্রহণ করেছেন৷ এটি একটি নতুন গিনেস রেকর্ড। গত আট মাস ধরে রাজ্য যুব পরিষেবা এবং ক্রীড়া বিভাগ যোগাসনের একটি বিশেষ পারফরম্যান্স সংগঠিত করার জন্য কঠোর পরিশ্রম করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ধারওয়াড়ে আয়োজিত ২৬তম জাতীয় যুব উত্সবের অংশ হিসেবে একটি যোগাথন আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এই অনুষ্ঠানটি রাজ্যজুড়ে সংগঠিত হয়। রাজ্যের প্রায় ১৪ লক্ষ অংশগ্রহণকারী যোগাথনে অংশ নিয়ছিলেন ।
প্রসঙ্গত, ধরওয়াড় কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ৫৯০৪ জন, কর্ণাটক বিশ্ববিদ্যালয় মাঠে ৩৪০৫ জন, আরএন শেঠি জেলা স্টেডিয়ামে ৪৭৬৯ জন, বিদ্যাগিরি জেএসএস কলেজ গ্রাউন্ডে ৩৭৬৯ জন, হুবলি রেলওয়ে ক্রিকেট গ্রাউন্ডে ৬০৭৬ জন একযোগে যোগাসন করেন ৷

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top