News Flash

Image

কাঁটাতারের বাইরে গ্রামবাসীদের সঙ্গে বিহু উদযাপন করিমগঞ্জ পুলিশের

করিমগঞ্জ (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : বিহুর আনন্দ কাঁটাতারের বাইরের গ্রামে। করিমগঞ্জ পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী আয়োজন। সীমান্তবাসীর সঙ্গে এবারের বিহু উদযাপন করেছে করিমগঞ্জ পুলিশ।

সোমবার বিহুর খই, গুড়, পিঠা নিয়ে সীমান্তে ছুটে যান করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বাইরে অবস্থানকারী গোবিন্দপুর, লাফাশাইল গ্রামের বাসিন্দাদের অসমিয়া গামোছা দিয়ে বরণ করে তাঁদের হাতে তুলে দেন বিহুর উপহার সামগ্রী। সীমান্ত গ্রামে পুলিশ সুপারকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা গ্রামের বাসিন্দারা।

আজ গবিন্দপুর গ্রামে উপস্থিত হয়ে করিমগঞ্জের পুলিশ সুপার বলেন, গোবিন্দপুর সহ লাফাশাইল গ্রাম দুটি আমাদের রাজ্যের অংশ। দেশভাগের ফলে কাঁটাতারের বাহিরে চলে গেছে দুটি গ্রাম। এখানে বসবাসরত গ্রামের অধিকাংশ মানুষ অসহায়। এবার রাজ্যজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিহু উদযাপন করা হয়েছে। তাই বিশেষ কার্যসূচি নেওয়া হয়েছে করিমগঞ্জ পুলিশের পক্ষ থেকে। দুই গ্রামের মানুষ যাতে বিহুর আনন্দে শামিল হতে পারেন সে জন্য পুলিশের পক্ষ থেকে বিহুর উপহার তুলে দেওয়া হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top