ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছলো সাতারিয়া প্লে সেন্টার। সোমবার সাতারিযা প্লে সেন্টার ২৯ রানে পরাজিত করে খিলপাড়া কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। জামজুরি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সাতারিয়া ১১৪ রান করে। দলের পক্ষে রাহুল বৈদ্য ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং রাণা দেবনাথ ৫২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। খিলপাড়ার পক্ষে সিদ্ধার্থ দেবনাথ (৪/২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে খিলপাড়া ৮৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাকেশ কর্মকার ৩৫ বল খেলে ৩টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে। সাতারিয়ার পক্ষে রাহুল বৈদ্য (৩/১৮) এবং দেবজিৎ শর্মা (৩/১২) সফল বোলার। প্রসঙ্গত: কে বি আই সি সি ‘এ’, কে বি আই সি সি ‘বি’ এবং জামজুরি কোচিং সেন্টার আগেই সেমিফাইনালে পৌছে গিয়েছিলো।

উদয়পুরে ক্রিকেট সেমিতছ সাতারিয়া
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















