News Flash

  • Home
  • দেশ
  • বিহারে দুর্ঘটনার কবলে অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি, কয়েকজন পুলিশ কর্মী আহত
Image

বিহারে দুর্ঘটনার কবলে অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি, কয়েকজন পুলিশ কর্মী আহত

পাটনা, ১৬ জানুয়ারি (হি.স.): পাটনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি। দুর্ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে বক্সার থেকে পাটনা যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। ডুমরাও এলাকার মঠিলা-নারায়ণপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি খালে পড়ে উল্টে যায়। কোরানসরায় থানার ওই গাড়িটি অশ্বিনী চৌবের কনভয়ের পাইলট গাড়ি হিসেবে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িটিতে ওই থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিলেন। সকলেই কম-বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনভয়ের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কিছুটা পিছনেই ছিল মন্ত্রী অশ্বিনী চৌবের গাড়ি। অল্পের জন্য তাঁর গাড়ি দুর্ঘটার থেকে রক্ষা পেয়েছে। ঘটনার পরই নিজের গাড়ি থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top