ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। সাব্রুমে আগামীকাল থেকে শুরু হচ্ছে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগের মত এবারও এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলি হলো প্রগতি সংঘ, বিন্দাস বয়েজ, অমর সংঘ ও ইউনিটি ক্লাব। উদ্যোক্তা সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন। খেলা হবে সাব্রুম দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। প্রতিদিন দুটো করে ম্যাচ রাখা হয়েছে। প্রথম খেলা শুরু হবে পৌনে নয়টা থেকে। দ্বিতীয় ম্যাচ সাড়ে বারোটা থেকে। ইতিমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ক্রীড়াসুচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল প্রথম ম্যাচে প্রগতি সংঘ খেলবে বিন্দাস বয়েজ-এর বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে অমর সংঘ খেলবে ইউনিটি ক্লাবের বিরুদ্ধে। একইভাবে ১৭ জানুয়ারি প্রথম ম্যাচে অমর সংঘ খেলবে প্রগতি সংঘের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ইউনিটি ক্লাব ও বিন্দাস বয়েজ পরস্পরের মুখোমুখি হবে। ১৮ জানুয়ারি প্রথম ম্যাচে ইউনিটি ক্লাব খেলবে প্রগতি সংঘের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে অমর সংঘ ও বিন্দাস বয়েজ পরস্পরের মুখোমুখি হবে।

সাব্রুমে আজ থেকে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















