News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহে পালিত হল পৌষ সংক্রান্তি
Image

রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহে পালিত হল পৌষ সংক্রান্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ পৌষ সংক্রান্তির দিন হিন্দু ধর্মাবলম্বীরা সকাল সকাল দেশ ও সমাজের মঙ্গল কামনায় নগর হরিনাম সংকীর্তনে বের হয়৷ উদ্দেশ্য একটাই সমাজের সকল স্তরের মানুষের মঙ্গল কামনা করা৷ বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি হল পোষ সংক্রান্তি৷ পৌষ সংক্রান্তির দিন হিন্দু ধর্মাবলম্বীরা সকাল সকাল দেশ ও সমাজের মঙ্গল কামনায় নগর হরিনাম সংকীর্তনে বের হয়৷ উদ্দেশ্য একটাই সমাজের সকল স্তরের মানুষের মঙ্গল কামনা করা৷ বাড়ির উঠানে আলপনা আঁকা হয়৷ তারপর ধূপ ধুনা পুষ্প দিয়ে প্রার্থনা করা হয়৷ প্রত্যেক বছর পোষ সংক্রান্তির দিনে এলাকার নবীন-প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট সংগ্রহ করতে বের হয়৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷ হরিনাম সংকীর্তন সহকারে লুট সংগ্রহ করতে এই বছর তেলিয়ামুড়া এলাকার নবীন-প্রবীণ সকল অংশের মানুষ একসাথে বের হয়৷ এলাকার এক প্রবীণ ব্যাক্তি জানান দেশ ও সমাজের মঙ্গল কামনায় প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক তারা হরিনাম সংকীর্তন সহকারে লুট সংগ্রহ করতে বের হন৷ প্রত্যেক বছরের ন্যায় এইবছরও ওনারা হরিনাম সংকীর্তন সহকারে লুট সংগ্রহ করতে বের হয়েছেন৷
রবিবার মকর সংক্রান্তির পবিত্র দিনে সকাল থেকে পিঠে পুলির আয়োজন শেষ করে আবাল বৃদ্ধ বণিতা ৮ থেকে ৮০ খোল, কাঁসা করতাল নিয়ে যে যার মতো করে পাড়ায় পাড়ায় হরিনাম সংকীর্তনে সামিল হন৷ এমন দৃশ্য দেখা গেল শহর সংলগ্ণ লঙ্কামুড়া এলাকায়৷ পড়ার ছোট ছেলে মেয়েরা সহ মহিলা পুরুষ সামিল হন মকর সংক্রান্তির পবিত্র দিনে হরির লুট সংকীর্তনে৷ সবাই কর্ম ব্যস্ত৷ এই একটা দিন সবাই পাড়ায় পাড়ায় হরিনাম সংকীর্তনে সামিল হন দেখা হচ্ছে সবার সাথে৷ মত বিনিময় করছে৷ যেন মিলন মেলা৷ ছোট ছোট ছেলে মেয়েরা নিজস্ব ব্যগ নিয়ে আনন্দে তিল্লাই, বাতাসা, কদমা, কমলা, আপেল লুট ধরে ব্যগে পুরছে৷ সংকীর্তন চলবে রাত পর্যন্ত৷ কীর্তন যাচ্ছে বাড়ী বাড়ী৷ এখনও অপেক্ষা করছে বহু গৃহস্থ৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top