News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি :‌ চালকের আসনে ত্রিপুরা হলেও লড়ছে সিকিম
Image

নাইডু ট্রফি :‌ চালকের আসনে ত্রিপুরা হলেও লড়ছে সিকিম

সিকিম-‌১৬৫/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। সফররত দুর্বল সিকিমকে অল্প রানে আটকালেও প্রথম দিনে ১০ উইকেট তুলতে পারলো না ত্রিপুরার বোলাররা। এনিয়েও কিছুটা দুশ্চিন্তায় ত্রিপুরা শিবির। ত্রিপুরার অধিনায়ক বিক্রম দেবনাথ তাঁর ৮ বোলারকে ব্যবহার করেও ওই কাজে ব্যর্থ। ফলে ত্রিপুরার বোলিংয়ে যে কিছুটা দুর্বলতা রয়েছে তা আবার চোখে পড়লো। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে সফররত সিকিম ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। ত্রিপুরার সন্দীপ সরকার ৩ উইকেট নিয়েছেন। আজ সকালে যত দ্রুত সিকিমের ল্যাজকে ছেটে ফেলা যাবে ততই মঙ্গল ত্রিপুরার। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে সফররত দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ত্রিপুরার অধিনায়ক। ত্রিপুরার বোলারদের দাপটে শুরু থেকেই নড়বড়ে সফররত দলের ইনিংস। মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে সিকিম যখন গভীর চাপে তখনই স্কোর বোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপর নজর দেন সিকিমের ব্যাটসম্যান-‌রা। আর ওই পদ্ধতি অমলম্বন করেই দিনের শেষে ৮৬ ওভার ব্যাট করে নেন। দলের কোনও ব্যাটসম্যান তেমন রান না করলেও দীর্ঘক্ষণ উইকেটে টিকে থাকেন। শেষ দিকে দলনায়ক ইংশু লিম্বো ১০০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে সৌরভ কুমার প্রসাদ ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,রাহুল কুমার ৯৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, আকাশ লুইটেল ৬৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, সুরজ ৫২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং প্রানেশ ৫৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার (‌৩/‌৪০) সফল বোলার। এছাড়া অর্জুন দেবনাথ, বিক্রম দেবনাথ, তাপস মন্ডল, ইন্দ্রজিৎ দেবনাথ এবং শঙ্কর পাল ১ টি করে উইকেট পেয়েছেন। ‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top