News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে কংগ্রেসের প্রচার গাড়িতে দুসৃকতিদের হামলা-ভাঙচুর
Image

মোহনপুরে কংগ্রেসের প্রচার গাড়িতে দুসৃকতিদের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ কংগ্রেস এবং সিপিআইএম -এর মধ্যে জোটের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতেই গেরুয়া শিবিরের সন্ত্রাসের মাইলেজ দ্বিগুণ বেড়েছে৷ আইনমন্ত্রীর বিধানসভা এলাকায় রবিবার কংগ্রেসের চারটি প্রচার সজ্জার গাড়ির উপর আক্রমণ চালায় বিজেপি দুর্বৃত্তরা৷  এদিন প্রচার সজ্জা নিয়ে চারটি গাড়ি পুরো বিধানসভা কেন্দ্র ঘোরার জন্য রওনা হয়েছিল৷ মোহনপুর ফায়ার সার্ভিস সংলগ্ণ এলাকায় পৌঁছাতে পরিকল্পিতভাবে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ৷ প্রচার সজ্জা নষ্ট করে দেয়৷ গাড়ি থেকে লুট করে নিয়ে যায় জেনারেটর৷ শেষ পর্যন্ত গাড়ি চালকরা মোহনপুর থানায় গিয়ে প্রাণ রক্ষা করে৷ খবর পেয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জারিতা লাইফ্রাং ছুটে গিয়ে অভিযোগ জানায় থানায়৷ সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অভিযোগ এলাকার বিধায়ক রতন লাল নাথের নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হয়েছে৷ গাড়িতে এভাবে আক্রমণ ঘাটানোর বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা৷ ইতিমধ্যে যাতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেফতার করে৷ নাহলে কংগ্রেস বিষয়টি নিয়ে ময়দানে ঝাপাবে বলে হুঁশিয়ারি দেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top