News Flash

  • Home
  • দেশ
  • নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জ্যোতিরাদিত্যে সিন্ধিয়ার
Image

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জ্যোতিরাদিত্যে সিন্ধিয়ার

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে দুর্ঘটনায় হতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিন তিনি টুইটার হ্যান্ডেলে লেখেন, নেপালে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। হতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় আছেন। হতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। ভারতের বিদেশ মন্ত্রক নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত যাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নেপাল প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, ৬৮জন যাত্রীর মধ্যে পাঁচজন ভারতীয়। রাশিয়ার চারজন। একজন আয়ারল্যান্ডের, দক্ষিণ কোরিয়ার দুই জন। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের তরফ থেকে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। রবিবারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০টি দেহ উদ্ধার করা হয়েছে। হতযাত্রীদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী পুষ্ক কুমার দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।পরে মন্ত্রিসভার জরুরী বৈঠক করবেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top