News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টানা জয়ে ধনীরামপুর শীর্ষে
Image

সোনামুড়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টানা জয়ে ধনীরামপুর শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। টানা দ্বিতীয় জয় পেয়ে ধনীরামপুর প্লে সেন্টার এখন পয়েন্ট তালিকার শীর্ষে। সোনামুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট। ছয় দলীয় আসরের লীগ পর্যায়ের পঞ্চম ম্যাচে আজ রবিবার ধনিরামপুর প্লে সেন্টার ৩ উইকেটের ব্যবধানে বীরবিক্রম ক্লাবকে পরাজিত করেছে। খেলা হচ্ছে সোনামুরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। সকাল সোয়া ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে ধনীরামপুর প্লে সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বীরবিক্রম ক্লাব সীমিত ৪০ ওভারের খেলায় ৩৮ ওভার তিন বল খেলে ৬৫ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সিদ্ধার্থ মজুমদার সর্বাধিক ৩৬ রান পায়। ধনীরামপুর প্লে সেন্টারের বান্টি দেববর্মা ও আরিয়ান দেববর্মা দুটি করে উইকেট পেয়েছে। তবে ব্যাট করতে নেমে ধনিরামপুর প্লে সেন্টার ১২ ওভার তিন বল খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে বিশাল দেববর্মার ২২ রান ও আরিয়ান দেববর্মার ১৬ রান উল্লেখযোগ্য। বীর বিক্রম ক্লাবের অনিরুদ্ধ দেবনাথ ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের পক্ষে আরিয়ান দেববর্মা প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top