News Flash

Image

বাংলাদেশ পাচারের পথে অবৈধ মদ বাজেয়াপ্ত বিএসএফ-এর

করিমগঞ্জ (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশে পাচারের পথে অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। শনিবার রাতে এক অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে মদগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে গত রাতে উত্তর করিমগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালায় বিএসএফ-এর টহলদারী দল। এক সময় কাঁটাতারের পাশে জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় কার্টুন ভর্তি বিদেশি মদ। অবশ্য কোনও মাদক পাচারকারীকে আটক করা যায়নি।

বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, সম্ভবত কার্টুন ভর্তি মদে কার্টুনগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ছিল। সেজন্যই পাচারকারীরা সীমান্তের কাঁটাতারের পাশে জঙ্গলে এগুলি রেখে গেছে। তিনি জানান, সন্ধ্যায় গোয়েন্দা কর্মীদের কাছে খবর আসলে সেই সূত্রে সঙ্গে সঙ্গে অভিযানে নামেন জওয়ানরা। এর পর উদ্ধার করা হয় মদের কার্টুনগুলি।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top