News Flash

  • Home
  • খেলা
  • ভূপেন স্মৃতি রাজ্য টেনিস সম্পন্ন সিঙ্গেলস চ্যাম্পিয়ন এবারও তুইজিলাং
Image

ভূপেন স্মৃতি রাজ্য টেনিস সম্পন্ন সিঙ্গেলস চ্যাম্পিয়ন এবারও তুইজিলাং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। দ্বিমুকুট জয় করতে পারলেন না অমিত রিয়াং বা তুই জিলাং। রাজ্য টেনিস প্রতিযোগিতায়। ২৬ তম ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল স্টেট টেনিস চ্যাম্পিয়ানশীপের তিনদিনব্যাপী আসর রবিবার শেষ হয়। সকালে মালঞ্চ নিবাস স্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে ১০ ঘটিকা থেকে পুরুষ বিভাগের ডাবলস ফাইনাল ম্যাচের খেলা শুরু হয়।ডাবলস ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলে অমিত রিয়াং ও  ভিকি দেববর্মা জুটি ২-‌১ সেটে (‌ ৬ – ৩, ৪ – ৬ , ১১ – ৯) ‌সুভাশিষ দেববর্মা ও তুইজিলাং জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। বিকাল ২ ঘটিকা থেকে শুরু হয় পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচের খেলা। ফাইনাল ম্যাচে তুইজিলাং দেববর্মা ২-‌০ সেটে (‌৬ – ৩, ৬ – ১)‌ অমিত রিয়াং কে  হারিয়ে চ্যাম্পিয়ান হয়।এই টুর্নামেন্টের চিফ রেফারীর দায়িত্বে ছিলেন যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা এবং আজকের ডাবলস ফাইনাল  থেকে শুরু করে সিঙ্গেলস ফাইনাল সহ সব খেলা গুলি ছিল খুব আকর্ষণীয়।বিকালে হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। তাতে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় কুমার ( ডি.আই.জি ) সি. আর. পি. এফ, ইমরান মালিক ( ডি. আই. জি ) সি. আর. পি. এফ, সহ সভাপতি প্রণব চৌধুরী, সম্পাদক সুজিত রায়, কোষাধ্যক্ষ বিধান রায়, যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা, যুগ্ম সম্পাদক তড়িৎ রায়, কোচ চিন্ময় দেববর্মা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ।প্রধান অতিথি উনার ভাষণে রাজ্যের তরুণ খেলোয়াড়রা দিনে দিনে উঠে আসছে তার জন্য ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর প্রশংশা করেন এবং সাধারণ সম্পাদক সুজিত রায় এই অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সুসম্পন্ন হওয়ায় আজকের সকল অতিথি, চিফ রেফারী সহ অ্যাসোসিয়েশন এর সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top