News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া মহিলা ফুটবলে কিল্লা মর্নিংকে হারালো চলমান
Image

খেলো ইন্ডিয়া মহিলা ফুটবলে কিল্লা মর্নিংকে হারালো চলমান

চলমান: ২

কিল্লা মর্নিং: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। চলমান সংঘ দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে কিল্লা মর্নিং ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব ১৭ গার্লস ফুটবল টুর্নামেন্টে চলমান সংঘ আজ ২-০ গোলের ব্যবধানে কিল্লা মর্নিংকে পরাজিত করেছে। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়াম বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত ম্যাচে চলমান সংঘের হামারি দেববর্মা খেলার ৭ মিনিটের মাথায় একটি গোল করে দলকে লিড এনে দেয়। পরবর্তী সময়ে ৩২ মিনিটের মাথায় পুনমদিতা দেবনাথ আরেকটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেয়। পক্ষান্তরে কিল্লা মর্নিং ক্লাবের মেয়েরা আক্রমণাত্মক খেলে গোল পরিশোধের সুযোগ পায়নি। এদিকে, চলমান সংঘও পরবর্তী সময়ে গোল দুটি ধরে রেখে শেষ সময় পর্যন্ত কাটিয়ে নেয়। দুই গোলের ব্যবধানে চলমান সংঘ জয়ী হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তপন কুমার দেবনাথ, হরি শর্মা, বিশ্বজিৎ পাল ও রাজেশ চন্দ্র দাস।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top