ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। ঘোষিত হলো মহকুমার দল। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের জন্য। এবছর এলিট গ্রুপে খেলবে কৈলাসহর। ২৩ জানুয়ারি মহকুমার প্রথম ম্যাচ সোনামুড়ার বিরুদ্ধে। ধর্মনগরে হবে ম্যাচটি। আসরে অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেন কৈলাসহর মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সুমন্ত দেবরায়। দলের অধিনায়ক এবং কোচের নাম ঘোষনা করা না হলেও ম্যানেজারের নাম চূড়ান্ত হয়েছে। মহকুমা দলের ম্যানেজার নির্বাচিত হয়েছেন সুপ্রিয় দাস। ত্রিপুরা রঞ্জি দলে থাকা দুই ক্রিকেটার অভিজিৎ সরকার এবং অর্কপ্রভ সিনহাকে দলে রেখেছে মহকুমা। ঘোষিত দল: মহ: ইস্তেহার, সৈকত দাশগুপ্ত, সাহেল দেববর্মা, আলবাহার, বিপ্রজিৎ দেব, দেবপ্রসাদ সিনহা, অভিজিৎ মালাকার, রোহন দে, অমিয় কান্তি সিনহা, স্বপ্নদ্বীপ ঘোষ, অভিক পাল, সৌম্যজ্যোতি সিনহা, রাসেল আলেম, জুনেদ কালাম, রোহন রায়, স্বরুপ পাল, অভিজিৎ কলই, মেহরাজ উল হক, অভিজিৎ সরকার, অর্কপ্রভ সিনহা, রাজর্ষি চৌধুরি এবং আব্দুল সালাম।

রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটে কৈলাসহর মহকুমা দল ঘোষিত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















