News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজ্ঞাভবনে ভার্চুয়ালি বিদ্যৎ এবং গ্রামোন্নয়ন পরিকাঠামোর শিলান্যাস ও উদ্বোধন রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে : উপমুখ্যমন্ত্রী
Image

প্রজ্ঞাভবনে ভার্চুয়ালি বিদ্যৎ এবং গ্রামোন্নয়ন পরিকাঠামোর শিলান্যাস ও উদ্বোধন রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১৪ জানুয়ারি৷৷রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের সরকার৷ রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে৷ আমাদের সরকারের লক্ষ্য হলো গুণমানসম্পন্ন কাজ ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা৷ আজ প্রজ্ঞাভবনে ভার্চুয়ালি বিদ্যৎ ও গ্রামোন্নয়ন পরিকাঠামোর উন্নয়নে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ তিনি আজ বিদ্যৎ পরিকাঠামোর উন্নয়নে ১৩২ কেভি ধলাবিল সাব স্টেশন, স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি ইন ত্রিপুরা প্রকল্পের উদ্বোধন করেন৷ তাছাড়াও গ্রামোন্নয়ন দপ্তরের পরিকাঠামোর উন্নয়নে খোয়াই সার্কেল, খোয়াই ডিভিশন ও তুলাশিখর সাব ডিভিশন কার্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করেন৷ এ সমস্ত প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে ২৫.২০ কোটি টাকা৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী রিনোভেশন ও মর্ডানাইজেশন অব ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এবং পশ্চিম ও খোয়াই জেলায় ইনস্টোলেশন অব ডিস্ট্রিবিউশন লাইন ইকুইপমেন্ট ইন ত্রিপুরা (প্যাকেজ ১), ৩৩ কেভি / ১১ কেভি / এলটি লাইন (প্যাকেজ ২), সিপাহীজলা, গোমতী ও ধলাই জেলায় ৩৩ কেভি / ১১ কেভি / এলটি লাইন স্থাপনের শিলান্যাস করেন৷ এজন্য ব্যয় হবে ৪৭৭ কোটি ৩৬ লক্ষ ৮১ হাজার ২৬০ টাকা৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বর্তমান সরকারের সময়ে ট্রেডার সাফল্য নিয়ে একটি পুস্তিকার উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা রাজ্যবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জ্ঞাপন করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সবাইকে গুণমানসম্পন্ন ঘর দিতে হবে, রাস্তা তৈরি করতে হবে গুণমানসম্পন্ন, ভোক্তাদের গুণমানসম্পন্ন বিদ্যৎ সরবরাহ করতে হবে৷ রাজ্য সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে৷ গুণমানসম্পন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে হলে বিদ্যৎ পরিকাঠামোর উন্নতি করতে হবে৷ এজন্য অনেক অর্থের প্রয়োজন৷ রাজ্য সরকার ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করেই বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে কাজ করছে৷ এজন্য এডিবি, এনইসি, বিশ্ব ব্যাঙ্ক প্রভৃতি সংস্থার কাছ থেকে অর্থের সংস্থান করে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে অনেক প্রকল্পের কাজ শুরু হয়েছিল৷ কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান ছিলনা৷ এই প্রসঙ্গে তিনি সম্পীতি চালু হওয়া সায়েন্স সিটির কথা তুলে ধরেন৷ উপমুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার চায় রাজ্যে প্রত্যন্ত এলাকা বলতে যেন কিছু না থাকে৷ প্রযুক্তি ব্যবহার করে সারা রাজ্যেই উন্নয়নের কাজ চলছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুখ্যসচিব জে কে সিনহা৷ উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিদ্যৎ দপ্তরের সচিব বীজেশ পাণ্ডে, ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগমের এমডি দেবাশিস সরকার প্রমুখ৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top