News Flash

  • Home
  • দিনের খবর
  • চাঁচলে ট্র্যাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক, আহত আরও এক
Image

চাঁচলে ট্র্যাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক, আহত আরও এক

চাঁচল, ১৩ জানুয়ারি (হি. স.) : মালদার চাঁচল পার্শ্ববর্তী সিহিপুর এলাকার ট্র্যাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে । মৃত যুবকের নাম খুশবর খান(২০)। জখম যুবকের নাম মীর জাহান আলম। দুজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার শিমুলিয়া গ্রামে।

জানা গিয়েছে, মীর জাহানের বিয়ের নিমন্ত্রণ করতে বাইকে চেপে বের হন দুই বন্ধু। স্বরূপগঞ্জ থেকে চাঁচল ঢোকার মুখে সিহিপুরে দ্রুত গতিতে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। রাস্তায় ছিটকে পড়েন দুই যুবক। ট্র্যাক্টরটি বেপরোয়া গতিতে আসছিল বলেই স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রাই দুজনকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে খুশবরের মৃত্যু হয়। মীর চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে চাঁচল থানার পুলিশ। যদিও পলাতক চালক।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top