News Flash

  • Home
  • দেশ
  • বরফকলে সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ, মৃত্যু কারখানার মালিকের
Image

বরফকলে সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ, মৃত্যু কারখানার মালিকের

পূর্ব মেদিনীপুর, ১৩ জানুয়ারি (হি. স.) : শুক্রবার নন্দকুমারে এক বরফকলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মৃত্যু হয় কারখানার মালিকের। গুরুতর জখম আরও এক শ্রমিক। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাসের চেম্বার বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় কারখানার মালিকের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার বরগোদা গোদার গ্রামের ঘটনা। শুক্রবার দুপুরে বিস্ফোরণের শব্দে হঠাৎই কেঁপে ওঠে বরগোদা গোদার গ্রাম। বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে জানা যায় ঠেকুয়াচক পুরষাঘাট বাস রাস্তার পাশে একটি বরফ কারখানায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বরফ কারখানার অ্যাসবেস্টসের ছাদের একাংশ উড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ছয়-সাত বছর ধরে বাস রাস্তার পাশে ওই বরফ কারখানাটি চলছিল। স্থানীয় চন্দন বর্মন বরফ কারখানার মালিক। কিন্তু শেষ এক সপ্তাহ ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। বরফ তৈরির জন্য লিকুইড অ্যামোনিয়া গ্যাসের চেম্বার ঠিকঠাক কাজ করছিল না।

এদিন ওই গ্যাসের চেম্বার সারাইয়ের জন্য মিস্ত্রি নিয়ে আসেন বরফ কারখানার মালিক। গ্যাস চেম্বার সারাইয়ের সময় এই বিস্ফোরণ ঘটে। গ্যাস চেম্বারের পাশে থাকা মালিক চন্দন বর্মন ঘটনাস্থলেই মারা যায়। এবং কাজের জন্য আসা মিস্ত্রি গুরুতর আহত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নন্দকুমার থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top