News Flash

  • Home
  • দেশ
  • চা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু পানিপতে
Image

চা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু পানিপতে

পানিপত, ১২ জানুয়ারি (হি.স.): হরিয়ানার পানিপতে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পানিপতের বিচপাদি গ্রামের কাছে তহসিল ক্যাম্প এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, তাঁর স্ত্রী ও তাঁদের চার সন্তান। পানিপতের ডিএসপি ডঃ খারাব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। পরিবারের এক সদস্য চা বানানোর জন্য আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। শ্বাসরোধে ছয় সদস্যের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃতরা হলেন-আব্দুল করিম (৪৫), তাঁর স্ত্রী আফরোজা (৪০), মেয়ে ইশরাত (২০), রেশমা (১৭) ও ছেলে আব্দুশ (১২) ও আফান (১০)। মৃতদের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তরঃ দিনাজপুর জেলায়। পানিপতে একটি বেসরকারি কারখানায় কাজ করতেন আব্দুল করিম। বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় আফরোজা রান্না করছিলেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top