News Flash

Image

ক্ষেত্ৰীর ৩৭ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনা, হত বাই-সাইকেল আরোহী

গুয়াহাটি, ১২ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি মেট্রোর উপকণ্ঠ ক্ষেত্ৰীর ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক বাই-সাইকেল আরোহীর। ঘটনা আজ বৃহস্পতিবার সকালে ক্ষেত্ৰীর উলনি এলাকায় সংঘটিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগাঁও অভিমুখী দুরন্ত একটি চার চাকার গাড়ির ধাক্কায় বাই-সাইকেল আরোহী ছিটকে পড়েন। ফলে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। নিহত বাই-সাইকেল আরোহীকে মইনাজানের জনৈক ব্যবসায়ী মোহনবাসী দাস (৬০) বলে শনাক্ত করা হয়েছে। এদিকে দুৰ্ঘটনা সংঘটিত করে আরও দ্রুতগতিতে পালিয়ে যায় গাড়িটি।

জানা গেচে, নিজের দোকানের সামগ্ৰী কিনতে জাতীয় সড়ক ধরে বাজারে আসছিলেন মোহনবাসী। কিন্তু রাস্তা পার হতে গেলে শোকাবহ সড়ক দুৰ্ঘটনাটি সংঘটিত হয়।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top