News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি ক্রমতালিকায় উন্নতি বিরাটের, এগলেন রোহিতও
Image

আইসিসি ক্রমতালিকায় উন্নতি বিরাটের, এগলেন রোহিতও

দুবাই, ১১ জানুয়ারি (হি.স.) : আইসিসি ক্রমতালিকায় ব্যাটিঙয়ে এগোলেন প্রাক্তন ভারত অধিকানায়ক বিরাট কোহলি । গতকালই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৪৫ তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট । আর আজ ব্যাটারদের ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন কিং কোহলি । ওপেনিংয়ে দুরন্ত ইনিংস খেলে ক্রমতালিকায় উন্নতি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বুধবারে নয়া ক্রমতালিকায় উঠে এসেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজও।

গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৪ রানের অনুবদ্য ইনিংস খেলেন বিরাট। কেরিয়ারের ৭৩ তম শতরান হাঁকিয়ে শচীন তেণ্ডুলকরের ছুঁয়েছেন কিং কোহলি। তাঁর ইনিংসে ভর করেই ৩৭৩ রান তোলে ভারত। দুরন্ত ইনিংস হাঁকানোর পরের দিনই প্রকাশিত হয়েছে আইসিসির ক্রমতালিকা। দুই ধাপ উঠে এসে আপাতত ছয় নম্বরে আছেন কিং কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও । ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে রয়েছেন হিটম্যান। ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

ভারতীয় বোলারদের মধ্যে সেরা র‍্যাঙ্কিং মহম্মদ সিরাজের। চার ধাপ উঠে ১৮ নম্বরে রয়েছেন তিনি। প্রথম দশে নেই কোনও ভারতীয় বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। সিরিজের শেষ ম্যাচে শতরান হাঁকানোর সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষেই রয়েছেন স্কাই। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসার আগে দুরন্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ৩-১ ফলে অজিদের হারিয়ে দিলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ঘরের মাঠে সিরিজ হলেও, রোহিতদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে অজিরা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top