News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর সিকিমে তুষারপাত; বরফের চাদরে ঢাকল লাচুং, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা
Image

উত্তর সিকিমে তুষারপাত; বরফের চাদরে ঢাকল লাচুং, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

গ্যাংটক, ১১ জানুয়ারি (হি.স.): সাদা বরফের চাদরে ঢাকল উত্তর সিকিমের লাচুং। অঝোরে তুষারপাত হয়েছে সেখানে, সেজে উঠেছে অপরূপ সৌন্দর্য্যে। রাস্তায় কয়েক মিটার পুরু বরফের চাদর। পাহাড় দেখতে গিয়ে বরফের দেখা পেয়ে আনন্দে আত্মহারা পর্যটকেরা। দার্জিলিংয়েও ঠান্ডা পড়েছে ভালোই। তবে বরফের দেখা মেলেনি এখনও। সিকিমে তুষারপাত সেই সম্ভাবনাকে উসকে দিচ্ছে।

এদিকে, বুধবারও উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শীতল দিনের পরিস্থিতি রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে পার্বত্য অঞ্চল। জাঁকিয়ে শীত পড়েছে ধূপগুড়ি-সহ ডুয়ার্স এলাকায়। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। বুধবার ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। কুয়াশার পাশাপাশি বইতে থাকে হিমেল হাওয়া।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top