News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতি মামলা : সিবিআই দফতরে হাজিরা মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের
Image

নিয়োগ দুর্নীতি মামলা : সিবিআই দফতরে হাজিরা মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের

কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আবারও সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডল। এ দিন কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে কিছু নথি নিয়ে হাজির হন তিনি। এর আগেও গত ৩ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তাপস।

সিবিআই সূত্রের খবর, কিছু নথি নিয়ে তাপসকে আসার কথা বলা হয়েছিল। সেই মত নথি নিয়ে বুধবার তিনি সিবিআই দফতরে হাজির হলেন। গত ৩ জানুয়ারি তাপসকে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সেই প্রথম তাপসকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর বুধবার ফের সিবিআই-এর মুখোমুখি হয়েছেন তিনি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top