News Flash

  • Home
  • খেলা
  • রনজিতে প্রথম ট্রিপল সেঞ্চুরি দাপুটে পৃথ্বীর
Image

রনজিতে প্রথম ট্রিপল সেঞ্চুরি দাপুটে পৃথ্বীর

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি. স.) : ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন পৃথ্বী শ। রনজিতে প্রথম ট্রিপল সেঞ্চুরি দাপুটে পৃথ্বীর । বুধবার মুম্বইয়ের জার্সিতে কেরিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটার। অসমের বিরুদ্ধে মাত্র ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি হাকান পৃথ্বী ।

রনজি ট্রফিতে গুয়াহাটির আমিনগাঁও স্টেডিয়ামে অসমের মুখোমুখি মুম্বই। সেই ম্যাচেই পেস ও স্পিন অ্যাটাক নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন পৃথ্বী। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন। অসমের বিরুদ্ধে পৃথ্বীর ট্রিপল সেঞ্চুরির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল স্ট্রাইক রেট। মুম্বইয়ের ইনিংস শেষে তাঁর ঝুলিতে ৪১টি বাউন্ডারি এবং জোড়া ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ৯১.৭৯। যা নিঃসন্দেহে ঈর্ষণীয়। চলতি বছর রনজি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে গত চারটি ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি ২৯ বছরের ওপেনার। কিন্তু পঞ্চম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ধরা দেন তিনি। অন্যদিকে দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেও যোগ্য সঙ্গ দিয়ে শতরান করে অপরাজিত থাকেন। ২০০ বলে ১০৩ রান তাঁর।

ফেব্রুয়ারিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ ভারতের। তার আগে ভারতীয় ওপেনারের এই দুর্দান্ত ফর্ম যে জাতীয় নির্বাচকদের নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top